সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর চারঘাটে ১শ' পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাত ১টা ৪০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. মাইনুল ইসলাম (৩৬)। তিনি রাজশাহীর জোতকার্তিক গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিঃ) মো. আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ১টা ২০ মিনিটে নন্দনগাছি বাজার ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জোতকার্তিক গ্রামের একটি পাকা রাস্তার সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এর ভিত্তিতে রাত ১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন