সর্বশেষ

রাজনীতি

রাজশাহী বিভাগে সংরক্ষিত নারী আসনে প্রতিযোগিতা: মনোনয়ন নিলেন ৫১ বিএনপি নেত্রী

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিভাগে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৫১ জন নারী নেত্রী। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত এসব ফরম সংগ্রহ সম্পন্ন হয়। রোববার (১২ এপ্রিল) শেষ দিনে আরও কয়েকজন প্রার্থী ফরম তুলতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জাতীয় সংসদের আসন বণ্টন অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ৩৯টি সাধারণ আসন রয়েছে। প্রচলিত নিয়মে প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হওয়ায় এ বিভাগে প্রায় পাঁচটি সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বাদশ জাতীয় সংসদে এ বিভাগ থেকে ছয়জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সংরক্ষিত আসন বণ্টন নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিএনপির নারী নেত্রীরা মনোনয়ন নিশ্চিত করতে সক্রিয় থাকলেও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো তথ্য আসেনি।

দলীয় সূত্র বলছে, আসন বণ্টনের সম্ভাব্য কাঠামো অনুযায়ী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-নাটোর অঞ্চলে দুটি, নওগাঁ-জয়পুরহাট-বগুড়া অঞ্চলে দুটি থেকে তিনটি এবং পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে একটি সংরক্ষিত আসন থাকতে পারে।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন রাজশাহীর অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহান পান্না, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন, চারঘাটের নাজমা আক্তার, মাহমুদা হাবিবা, রোখসানা বেগম টুকটুকি ও সাবেক কাউন্সিলর শামসুন নাহার।

চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মাসুদা আফরোজ সুচি ও শাহনাজ খাতুন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে পূর্ণিমা ইসলাম, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, রুমানা মাহমুদাসহ আটজন নারী প্রার্থী ফরম নিয়েছেন।

অন্যদিকে বগুড়া জেলায় অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, নাজমা আকতার, সুরাইয়া জেরিন রনি, রহিমা খাতুন মেরী ও নিহার সুলতানা তিথিসহ একাধিক নেত্রী মনোনয়ন নিয়েছেন।

জয়পুরহাট, নওগাঁ ও নাটোর জেলাতেও একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তবে এখনো জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের কোনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন