সর্বশেষ

সারাদেশ

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চেয়ারম্যানের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে ছয়টি ব্যারেলে রাখা ১২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। একই সময় ১৬টি খালি ব্যারেলও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরির অপচেষ্টা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন