সর্বশেষ

সারাদেশ

নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বাবুর কাইচাইল এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম রেজাউল মাতুব্বর (পিতা: মৃত সাহেদ আলী)। তিনি ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি নগরকান্দা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় (জি.আর ১৯০/১৯, তারিখ: ১১ আগস্ট ২০১৯) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

অভিযানটি সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই তারক বিশ্বাস, এএসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন