সর্বশেষ

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চাইলেন অ্যাডভোকেট নূর-উন-নাহার বেগম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন অ্যাডভোকেট নূর-উন-নাহার বেগম। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম-৩ (২৭) এলাকার বিপরীতে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ নূর-উন-নাহার বেগম পেশায় একজন আইনজীবী ও লেখক। বর্তমানে কোনো দলীয় পদে না থাকলেও দীর্ঘদিন ধরে বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। ১৯৮৯ সাল থেকে রাজনীতি চর্চা করে আসছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে তিনি সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি কুড়িগ্রাম সোসাইটির সহ-সভাপতি এবং সাদ-ই-নূর ফাউন্ডেশনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘Islamic University Ex Nationalist Student Association’-এর সাহিত্য সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন। ২০১৮ সাল থেকে নিজ উদ্যোগে কুড়িগ্রামের চরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আনছারীর সহধর্মিণী।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দলীয় মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেছেন নূর-উন-নাহার বেগম। তার মনোনয়ন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। এখন দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে চূড়ান্ত মনোনয়ন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন