সর্বশেষ

সারাদেশ

টেকনাফ উপকূলে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপকূলে দুই দিনে পৃথকভাবে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।

কোডেক এনজিও সংস্থার টেকনাফ-উখিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোডেক পরিচালিত কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় ১১ ও ১২ এপ্রিল উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারি থেকে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে সামুদ্রিক মা কাছিমের ডিম সংগ্রহ করে তা সংরক্ষণ এবং পরবর্তীতে বাচ্চা ফুটে উঠলে সাগরে অবমুক্ত করা হয়। এ পর্যন্ত প্রকল্পের আওতায় ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৪৬৯টি কাছিমের বাচ্চা সফলভাবে সাগরে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. মঞ্জুর বলেন, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা এবং বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
 

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন