সর্বশেষ

সাহিত্য

তুমি সূর্যমুখী

শাহেদ সরোওয়ার্দী
শাহেদ সরোওয়ার্দী

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুমি কোনো সাধারণ ফুল নও
তুমি সূর্যমুখী!
আলোর হাতছানি যেদিকে
তোমার উন্মুক্ত বাহু প্রশস্ত সে পাশে!
আমিতো জ্বলে নিভে যাওয়া শুকতারা
আমি সূর্য হতে পারিনি
তোমার আবেশ তাই ক্ষণিকের
বেঁধে রাখতে পারিনি!

তুমি শাপলা হলে
ঠিকই বেঁধে রাখতাম
তুমিও জড়িয়ে রাখতে আমরণ!
আমৃত্যু দুজন দুজনারই থাকতাম!
কিন্তু তুমিতো সূর্যমুখী!
তাই বাঁধা হলো না!
তোমারও মুক্তির সাধ
ছিন্ন করে আত্মার বাঁধ
নতুন নতুন সূর্যের আগমনে
তোমার দিশেহারা ছুট সেদিকে!
আমিতো অন্ধকার!
শুধুই শূন্যতা এ বুকে!
তুমি কোনো সাধারণ ফুল নও
উজ্জ্বলে আকৃষ্ট তুমি সূর্যমুখী!
তোমাকে ভালোবেসে
আজ আমি চিরদুঃখী!

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন