সর্বশেষ

সারাদেশ

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে হাম টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে বেলা ১১টায় এই টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এ টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের লক্ষ্য অনুযায়ী কমিউনিটি পর্যায়ে ৩৩ হাজার ৬০০ জন শিশু এবং প্রি-স্কুল পর্যায়ে ৮ হাজার ৬১০ জন শিশুসহ মোট ৪২ হাজার ৬১০ জন শিশুকে হাম রোগের টিকা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল বারী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত বিভাগের মোট ১৪ জন হাম রোগে আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন