বেলকুচিতে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতার পাঠশালার শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেলকুচি উপজেলার জিধুরী আদালত মন্দিরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ভিপি অমর কৃষ্ণ দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অশোক কুমার রায়, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলসহ বেলকুচি পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় শংকর সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা গীতা পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গীতা পাঠশালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।
গীতা পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়) ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।
১০২ বার পড়া হয়েছে