সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।

সভায় মার্চ ২০২৬ মাসের অপরাধচিত্র উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, জেলায় মোট মামলার সংখ্যা বেড়ে ২১৩টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১০৬টি মামলা মাদকসংক্রান্ত। বিশেষ করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় অপরাধের প্রবণতা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

এছাড়া সভায় জানানো হয়, মাসব্যাপী পরিচালিত ১০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১২৩ জনকে দণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল জব্দের তথ্যও উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-কে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন