সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে বর্ষবরণে ঐতিহ্যবাহী বলি খেলা, চ্যাম্পিয়ন দিপু তালুকদার

 মোহাম্মদ সোলায়মান, রাঙ্গামাটি
 মোহাম্মদ সোলায়মান, রাঙ্গামাটি

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বাংলা নববর্ষ বরণ উপলক্ষে জমে উঠেছে ঐতিহ্যবাহী বলি খেলা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের মারি স্টেডিয়ামে আয়োজিত এ খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাঙামাটি সদরের দিপু তালুকদার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সৃজন চাকমা, যিনি টানা তিনবারের চ্যাম্পিয়ন ছিলেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী বর্ষবরণ ও বিদায় উৎসব—বিজু, সাগ্রাই, বিহু, বিষু, বৈসুক, সংক্রান্তি ও পাতা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বলি খেলার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনখো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পরিবেশনা উপস্থাপন করেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন