সর্বশেষ

সারাদেশ

ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাক নদীতে, প্রাণ গেল যুবকের

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঘোড়াউত্রা নদীতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আপন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
 

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন