রাজশাহীতে কুয়াকাটা প্রকল্পে বিনিয়োগ আহ্বান, ম্যাংগ্রোভের সেমিনার অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে সেমিনার আয়োজন করেছে ম্যাংগ্রোভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। কুয়াকাটায় নির্মাণাধীন তাদের রিসোর্ট প্রকল্পে বিনিয়োগের সুযোগ তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সম্ভাব্য বিনিয়োগকারীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও সিইও মাশরাফিউর রহমান। এছাড়া কোম্পানির কর্মকর্তাদের মধ্যে এনায়েত হোসেন সাগর ও তাহমিনা রিয়া উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তব্যে সিইও মাশরাফিউর রহমান বলেন, পর্যটনসম্ভাবনাময় কুয়াকাটায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লাভজনক সুযোগ তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগ কাঠামো, আকর্ষণীয় মুনাফা, আধুনিক অবকাঠামো সুবিধা এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা রাখা হয়েছে।
সেমিনারে উপস্থিত আগ্রহী বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির কর্মকর্তারা। পাশাপাশি প্রকল্পের সম্ভাবনা, ঝুঁকি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতরা কুয়াকাটাকেন্দ্রিক এই পর্যটন প্রকল্পে আগ্রহ প্রকাশ করে উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
১২৫ বার পড়া হয়েছে