সর্বশেষ

সারাদেশ

হাটহাজারীতে অবৈধভাবে মজুত ৩০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার, জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার উপজেলার পৌরসভার মেডিকেল গেইট এলাকার অলিপুর রহমাননিয়া ভিলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি আবাসিক ভবনের ভেতরে ‘আলম এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, তেলগুলো অনিরাপদ পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি বলেন, ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ এবং সেখানে সংরক্ষিত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট ব্যবসায়ী।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন জানান, অধিক মুনাফার আশায় পুরোনো স্টক শেষ হওয়ার আগেই নতুন পণ্য এনে মজুদ করে রাখা হয়েছিল। এছাড়া উদ্ধার হওয়া পণ্যের মধ্যে মেয়াদোত্তীর্ণ তেলও পাওয়া গেছে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে উদ্ধারকৃত ৩০ হাজার লিটার ভোজ্যতেল।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

৩৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন