আন্তর্জাতিক
দীর্ঘ পাঁচ সপ্তাহের টানটান উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তি আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই উচ্চপর্যায়ের বৈঠক।
ইসলামাবাদে আজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি বৈঠক, কঠোর নিরাপত্তায় রাজধানী
ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ পাঁচ সপ্তাহের টানটান উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তি আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই উচ্চপর্যায়ের বৈঠক।
এই গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার।
নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাকিস্তান রেঞ্জার্সের টহল বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। একইসঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে দুই দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন