পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের বড় জয়
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত আইনজীবীরা বড় ধরনের জয় পেয়েছেন। মোট ১১টি পদের মধ্যে ৯টিতেই তারা বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মজনুর রহমান পান ৬১ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে জয়ী হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পান ৪৬ ভোট এবং সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মো. আব্দুল বারী পান ৪২ ভোট।
লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট।
অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোলায়মান হক পান ৭৯ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাডভোকেট খলিলুর রহমান এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোছা. আনোয়ারা বেগম ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
১২৯ বার পড়া হয়েছে