সর্বশেষ

সারাদেশ

ইসরায়েলি হামলায় লেবাননে ফরিদপুরের নারী নিহত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশের ফরিদপুরের এক নারী প্রাণ হারিয়েছেন। নিহতের নাম দীপালি বেগম (৩৪)। বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় বৈরুত শহরে তিনি যে ভবনে বসবাস করছিলেন সেখানে বিমান হামলা চালানো হয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দীপালি বেগম ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মুবারক আলীর মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন এবং দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ ছিলেন। জীবিকার সন্ধানে তিনি লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

নিহতের ছোট বোন লাইজু বেগম জানান, প্রায় দুই বছর আগে কাজের উদ্দেশ্যে লেবাননে যান দীপালি। যুদ্ধ পরিস্থিতি শুরু হলে তিনি এক মাস আগে চুড় এলাকা থেকে নিরাপত্তার কারণে মালিকের পরিবারের সঙ্গে বৈরুত এলাকায় চলে আসেন। সেখানে একই ভবনে হামলার ঘটনায় মালিক ও তার পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সেক ফালু বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র ছিল। পরিবারের অভাব দূর করতেই দীপালি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বিষয়টি তারা জেনেছেন এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন