বগুড়া-৬ (সদর) উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, ভোট পড়েছে ৪২.৪৯ শতাংশ
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোট গণনা।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। যদিও এসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নির্বাচন থেকে সরে যাননি এবং শেষ পর্যন্ত ফলাফল পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।
এদিকে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন জানান, “পোস্টাল ব্যালট ছাড়া ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।”
সব মিলিয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বগুড়া-৬ আসনের উপনির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন। এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে।
১১৭ বার পড়া হয়েছে