সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় ছেলের লাঠির আঘাতে রিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী উপজেলায় ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

এ ঘটনা বুধবার গভীর রাতে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে ঘটেছে। পুলিশ অভিযুক্ত ছেলে শিপন ইসলামকে (২০) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ২টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন শিপন। দরজা খুলতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দরজা খোলার পর লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা নজরুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শিপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের একটি ভুট্টাখেত থেকে শিপন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন