সর্বশেষ

সারাদেশ

পৌর পানি সরবরাহ প্রকল্পে অব্যবস্থাপনা, গর্তে পড়ে কাঠবোঝাই গাড়ি দুর্ঘটনা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান শহরে পৌর পানি সরবরাহ প্রকল্পের খোঁড়াখুঁড়িতে একটি কাঠবোঝাই গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌর এলাকার পানি সরবরাহ প্রকল্পের অংশ হিসেবে সড়ক খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ চলছিল। কিন্তু কাজ শেষে প্রায় ১০ ফুট গভীর গর্তটি যথাযথভাবে ভরাট না করে শুধুমাত্র বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ফলে দূর থেকে স্থানটি স্বাভাবিক রাস্তার মতো মনে হওয়ায় একটি কাঠবোঝাই গাড়ি সেখানে উঠে গিয়ে গর্তে পড়ে যায়।

দুর্ঘটনায় পড়া গাড়ির চালক জয়নাল বলেন, “গর্তটি ভরাটের সময় কংক্রিট, পাথর ও বালির মিশ্রণ ব্যবহার না করে শুধু বালু দেওয়া হয়েছিল। তাই গাড়িটি সেখানে ঢুকে যায়।” তিনি আরও বলেন, গর্তের স্থানে সতর্কতামূলক চিহ্ন বা লাল পতাকা থাকলে চালকেরা আগে থেকেই সতর্ক হতে পারতেন এবং এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও মান বজায় রাখা হচ্ছে না, যা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন