সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ কলেজ অডিটোরিয়ামে “নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ জনাব মো. বায়েজীদ বোস্তামী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন