সর্বশেষ

সারাদেশ

দেশের সবচেয়ে উঁচুতে পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দরে

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের উদ্যোগে যশোর জেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভার সমন্বয়ে বেনাপোল স্থল বন্দরে ১৩০ ফুট উচ্চতায় বাংলাদেশের অন্যতম বৃহত্তম জাতীয় পতাকা স্থাপনের কাজ শুরু হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে এই বৃহত্তম পতাকা স্থাপনের কার্যক্রম সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বেনাপোল পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে পতাকা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিপূর্বে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে এই পতাকা স্থাপনের প্রয়োজনীয়তা এবং প্রস্তাবনা যশোর জেলা প্রশাসনের নিকট উত্থাপন করে। পরবর্তীতে জেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শাকে এ দায়িত্ব প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেনাপোল পৌরসভার কাছে এ দায়িত্ব হস্তান্তর করলে, পৌরসভা আন্তরিকতার সঙ্গে প্রস্তাবনাটি গ্রহণ করে। পতাকা স্থাপিত হলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে স্থাপিত জাতীয় পতাকা।

বেনাপোল বন্দরের মাধ্যমে দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকরা এই উঁচুতে স্থাপিত জাতীয় পতাকাকে বাংলাদেশের মর্যাদা ও ঐতিহ্যের উজ্জ্বল প্রতিফলন হিসেবে দেখতে পারবেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন