সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে তেল সংকটে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক 

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ফিলিং স্টেশনে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে ফিলিং স্টেশন এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, তেল সংকটের কারণে গোপালগঞ্জ পৌর এলাকার ৭টি ফিলিং স্টেশনে ভোর থেকেই তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গাড়িচালকেরা ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা করেন।

কিন্তু তেল না পেয়ে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে তিনটার দিকে মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করেন। জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অবরোধকারীরা অভিযোগ করেন, ফিলিং স্টেশনগুলোতে তেল থাকা সত্ত্বেও তাদের তেল দেওয়া হচ্ছে না। তারা ভোর থেকে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে।

নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লফিজ অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত তেল বিতরণ করতে গিয়ে পাম্পের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি অনেক কর্মচারী চাকরি ছেড়ে দিচ্ছেন, ফলে তেল বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্যাগ অফিসার প্রভাব খাটিয়ে তেল বিতরণ করায় এক পর্যায়ে তেল দেওয়া বন্ধ হয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অবরোধকারীদের বুঝিয়ে গাছের গুঁড়ি সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন