সর্বশেষ

সারাদেশ

ভালুকায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি: ২ প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স এনএন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্য অমান্য করে খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাদের জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ অন্যান্য সদস্যরা।

সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য সহনীয় দামে গ্যাস নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন