সারাদেশ
বরিশালে ত্যাগী ও রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মহানগর ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি, সড়ক অবরোধ
সুখেন্দু এদবর, বরিশাল
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালে ত্যাগী ও রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মহানগর ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে নেতাকর্মীরা নগরীর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সদর রোডে এসে জড়ো হন। পরে টাউন হলের সামনে সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিবাহিত ও অছাত্রদের নিয়ে মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা গ্রহণযোগ্য নয়। তারা বলেন, কমিটিতে ত্যাগী এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
এ সময় তারা আরও হুঁশিয়ারি দেন, সুবিধাবাদীদের নিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন