সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর মেহেরপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ৬৮ নম্বর ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শিশুদের অনলাইন ক্লাস পরিচালনার জন্য ব্যবহৃত ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, এলইডি মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে। এছাড়া চারটি সিলিং ফ্যান, একটি টেবিল ফ্যান, সিসিটিভি ক্যামেরা, ডিভিআর এবং বিদ্যালয়ের ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টাও নিয়ে যায়। চুরির সময় গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, বর্তমানে বিদ্যালয়ে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে এবং সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি বলেন, বুধবার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারেন। বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও চোরেরা সেগুলোও খুলে নিয়ে গেছে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন