সর্বশেষ

সারাদেশ

সিলেটে অপরাধ বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ‘সখ্যতার’ অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। একই সঙ্গে অপরাধীদের সঙ্গে পুলিশের ‘সখ্যতা’ রয়েছে বলে অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর টিলাগড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি টিলাগড় পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নগরীতে দিনদুপুরে ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়লেও পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও দাবি করা হয়।

স্বেচ্ছাসেবক দল নেতা মো. সিদ্দেক আলীর সভাপতিত্বে এবং জাসাস নেতা মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পুলিশের ভেতরের একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে অপরাধ দমনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যা পরিস্থিতিকে আরও অবনতি করছে।

সমাবেশে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুসের সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, তিনি অপরাধ দমনের পরিবর্তে ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছেন। সাম্প্রতিক একটি ছিনতাইয়ের ঘটনাকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করায় গণমাধ্যমকর্মীদের প্রতি অসম্মান দেখানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বক্তারা আরও দাবি করেন, কিছু পুলিশ কর্মকর্তা এখনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ করছেন এবং নিরীহ নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগও তোলা হয়।

সমাবেশ থেকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর গণআন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন