সর্বশেষ

জাতীয়

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই দিনক্ষণ নিশ্চিত করেন।

প্রশ্নে এমপি কাজল হজ পালনের খরচ কমানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না জানতে চান। জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজের সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে সরকার হজ প্যাকেজ ঘোষণা করেছে এবং বাংলাদেশ ও সৌদি আরব অংশের প্রয়োজনীয় সব ব্যয় পরিশোধের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নির্ধারিত সময়সূচি মেনে হজযাত্রীদের ভিসাসহ সব ধরনের প্রশাসনিক কাজ শেষ হয়েছে। ফলে ১৮ এপ্রিল থেকে হজযাত্রীরা মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন।

হজ ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী জানান, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় যাত্রীদের চাহিদা ও সুবিধা বিবেচনায় নিয়ে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

অধিবেশনে তিনি আগামী বছরের পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, ভবিষ্যতের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের সার্বিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং ব্যয় কমানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা থাকবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর ও ট্রানজিট পয়েন্টগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সহায়ক দলও প্রস্তুত রাখা হয়েছে।

হজ ফ্লাইট শুরুর ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানগুলো ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন