সর্বশেষ

আন্তর্জাতিক

আজ রাতেই ভয়াবহ হামলার হুঁশিয়ারি জানালো ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালি সংক্রান্ত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটি ঘটছে।”

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।”

আইআরজিসি স্পষ্ট করেছে, যদি মার্কিন সেনারা আমাদের ‘রেড লাইন’ অমান্য করে, তবে প্রতিশোধ শুধুমাত্র আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক পরিসরেও শক্তিশালীভাবে কার্যকর হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন