হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ ৫ জনের কারাদণ্ড
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ ৫ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার দক্ষিণবাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক চাকমা দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দক্ষিণবাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লার মৃত রহিম উদ্দিনের স্ত্রী ও মাদক বিক্রেতা শিউলি বেগমের বাড়িতে মাদকের আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় চার জন পুরুষকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে চার মাদক সেবীকে এক বছর করে ও মাদক বিক্রেতা শিউলি বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, মাদক বিক্রেতা শিউলী বেগম (৪৫), একই মহল্লার জমির উদ্দিনের ছেলে স্বপন মন্ডল (৪৫), রহিম উদ্দিনের ছেলে রাজু খান (৩৫), হিলি সিপি এলাকার আকরাম মন্ডলের ছেলে গোলজার হোসেন (৩০) ও নিলফামারী জেলা সদরের মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩২)।
১৭৮ বার পড়া হয়েছে