সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন।

ঘটনা ঘটে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার রহমান প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান। এসময় হঠাৎ বনদস্যুর একটি দল উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন।

সহযোগী জেলেরা দ্রুত আহতকে উদ্ধার করে নিকটস্থ নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় জেলেরা এ ঘটনায় আতঙ্ক প্রকাশ করে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী অফিসে আসেন। তাত্ক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা লক্ষ্য করা যায়, যা জেলে ও বনজীবীদের জীবন ও জীবিকার জন্য ঝুঁকি সৃষ্টি করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন