মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার এ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ খালেকুজ্জামান। ব্যাংক মেহেরপুর অঞ্চলের ব্যবস্থাপক প্রহলাদ কুমার হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবদুল আল আমিন ধুমকেতু, বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ এবং গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। নতুন উপ-শাখা স্থানীয় জনগণের জন্য ব্যাংকিং সুবিধা আরও সহজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
১১৯ বার পড়া হয়েছে