সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পুলিশ সুপার মুন্সীগঞ্জের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন; সিভিল সার্জন মুন্সীগঞ্জের প্রতিনিধি ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূইয়া; বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মাহফুজুর রহমান; উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর আলেয়া ফেরদৌসী এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ।

সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক কর্মসূচি প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার রুট ও সময়সূচি নির্ধারণ, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, স্বাস্থ্যসেবা প্রস্তুতি নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, স্থানীয় শিল্পীদের সম্পৃক্তকরণ, জেলা প্রশাসন কর্তৃক পুরস্কার বিতরণ, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন