জামালপুরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ফুলেল সংবর্ধনা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা বিএনপি নেতা ও সাবেক যুবদলের সহ-সম্পাদক এম. শুভ পাঠানের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) জামালপুর জেলা শাখার সদস্য সচিব মো. রিপন হোসেন হৃদয়, তারেক রহমান যুব পরিষদ ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুক্তা খান, জিয়া সাইবার ফোর্স জামালপুর সদর থানা পূর্ব শাখার সভাপতি সানোয়ার হোসেন ছানুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হককে জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
১২২ বার পড়া হয়েছে