নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী, ডা. সৈয়দ রোকনুজ্জামান এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উম্মে ফারজানা সুবর্ণা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নানা কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে চলেছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে