সর্বশেষ

সারাদেশ

গোবিন্দগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা সীলগালা, জরিমানা ২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলানোর দায়ে থ্রি স্টার নামক একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কারখানাটিকে সিলগালা করে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে সোমবার (৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরা খান। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই কারখানার কারণে মারাত্মক পরিবেশ দূষণ ও ফসল ক্ষতির শিকার হচ্ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কারখানা থেকে বের হওয়া বিষাক্ত বর্জ্য ও দূষিত পানি আশপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করছিল এবং মশার উপদ্রব বৃদ্ধি করেছিল। সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরা খান জানান, এই কার্যক্রম জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ ছিল।

স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে চলা সমস্যার অবসান হবে এবং এলাকায় স্বস্তি ফিরে আসবে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন