বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ জিল্লুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম ও জাহাঙ্গীর সেলিমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নিয়মিত শরীরচর্চা ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলে সুস্থ দেহ ও মন নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
১২৩ বার পড়া হয়েছে