সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে পাতা কুড়াতে গিয়ে গাড়িচাপায় নারীর মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাছের পাতা কুড়াতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির চাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান জানান, রাতে দমকা হাওয়া বইছিল। এ সময় মমতাজ বেগম মহাসড়কের পাশে পাতা কুড়াচ্ছিলেন। এ অবস্থায় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন