সর্বশেষ

আন্তর্জাতিক

ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ‘এক রাতেই ধ্বংস করা সম্ভব’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতেই ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম—এবং সেই পদক্ষেপ খুব শিগগিরই নেওয়া হতে পারে।

হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ট্রাম্প জানান, ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত সাম্প্রতিক অভিযান ছিল ‘ঐতিহাসিক’। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই অভিযানে ২১টি সামরিক উড়োজাহাজ অংশ নেয় এবং সফলভাবে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইরান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রয়োজন হলে এক রাতের মধ্যেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব।

এর আগে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তিতে আসতে হবে, নতুবা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।

সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তা বুধবার ভোর সাড়ে ৩টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন