সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ইস্টার সানডে উদযাপন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

যিশুখ্রিষ্টের পুনরুত্থান স্মরণে দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়।

রবিবার (৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ খ্রিষ্টান ফেলোশিপের উদ্যোগে শহরের ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চে নানা কর্মসূচির আয়োজন করা হয়। চার্চের ফাদার পাস্টর জিবেস্তা গমেজ প্রভাতী প্রার্থনা পরিচালনা করেন এবং ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপস্থিত ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি স্বপন কুমার বিশ্বাস। এতে বক্তব্য দেন গোপালগঞ্জ খ্রিষ্টান ফেলোশিপের সভাপতি শ্যামুয়েল এস বালা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এছাড়া জেলার বিভিন্ন গির্জায়ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।

খ্রিষ্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে ঈশ্বরপুত্র যিশুখ্রিষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন এবং মানবজাতিকে পাপ থেকে মুক্তির বার্তা দেন। এর আগে গুড ফ্রাইডেতে তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়। মৃত্যুর তৃতীয় দিন রোববার তাঁর পুনরুত্থান ঘটে, যা ইস্টার সানডে হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন