মহিপুরে অভিযান:
১২ কেজি গাঁজাসহ নারীসহ ৪ জন আটক
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। ৪ এপ্রিল বিকেলে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন— মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর এলাকার বাসিন্দা মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫)। তারা দুজনই মৃত হাসেম হাওলাদারের ছেলে। এছাড়া কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকার মো. শাহ আলম (২০) ও মোসা. শারমিন বেগম (১৯) আটক হন, যাদের পিতা মৃত আলম গাজী।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি জিআর মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো মূল্যে মাদক নির্মূলে তারা কঠোর অবস্থানে আছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।
১৩৪ বার পড়া হয়েছে