সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে হামে ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ শিশু আক্রান্ত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে।

আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজনের শরীরে হামের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। জেলার বিভিন্ন এলাকায় অনেক শিশু বাড়িতেই চিকিৎসা নিচ্ছে বলেও জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪ জন এবং মুকসুদপুরে ৬ জন শিশু রয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, বর্তমানে আক্রান্তদের মধ্যে ১৯ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। বাকি ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তিনি আরও জানান, হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন