সর্বশেষ

সাহিত্য

চৈতালী

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চৈত্রের কড়া রোদ তাপদাহে পুড়ছে দেশ
স্বর্ণরঙা আগুন হাওয়া আসছে ধেয়ে
স্বস্তি নেই জনমনে মাঠের আলে
শুকিয়ে গেছে গাছের পাতা
পাখিকূল হয়েছে নীরব!

গরম আর গরমে ফুটছে পুকুরের জল
পুড়ছে শরীরের চামড়া
লু হাওয়া সর্বত্র।
তিল, গুঁজি, মটর, মসুর, গম, ছোলা, সরিষা —
চৈতালী সব চকচক করে সূর্যের আগুন রোদে
উঠেছে নাভিশ্বাস কৃষকের চোখেমুখে
তবুও থাকতে হয় মাঠে ফসলের সাথে।

এরই মাঝে মুখে হাসি
সব উত্তাপ বৈরী আবহাওয়ায় তৃপ্তির সুখ নিয়ে
উঠোন লেপে কৃষাণ বধূ।
স্বপ্ন তার সোনালি রোদের মতোই ঝলমলে
খুশিতে মন গরম লু হাওয়ার মতোই টগবগ করে।
উঠবে ফসল আসবে ঘরে ইচ্ছে পূরণের চৈতালী
বেচবে সে আসবে হাতে নগদ টাকা
ফেরিওয়ালা হাঁকবে লেসফিতা বলে —
হাতের বাক্সে তার স্বপ্নরাজ্যের সাজের সরঞ্জাম!
লাল আলতা, লাল রেশমি চুড়ি, লাল ফিতা,
নাকের নথ, কানের দুল, গলার মালা রঙবাহারি।
মৌন হাসি তার উপছে পড়ে
ঘামের সাথে রোদে মেলায়
মুখে শুধু হাসি আর হাসি
কোনো গরমই পারে না স্বপ্ন পূরণের ইচ্ছে থেকে বিচ্যুত করতে —
কারণ আসছে পহেলা বৈশাখে সাজবে সে লাল রঙে!!!

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন