সারাদেশ
ফরিদপুরে ভাঙ্গা থেকে আসার পথে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সুদিবা বিশ্বাস (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, স্বামী গুরুতর আহত
স্টাফ রিপোর্টার, ফরিদপুর
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে ভাঙ্গা থেকে আসার পথে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সুদিবা বিশ্বাস (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বাখুন্ডা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিবচর থেকে চিকিৎসার জন্য ফরিদপুর যাচ্ছিলেন সুবির ও সুদিবা বিশ্বাস। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিবা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবির বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
নিহত সুদিবা বিশ্বাস মধুখালী উপজেলার কামারখালি গ্রামের বাসিন্দা। তার স্বামী, আহত সুবির বিশ্বাস, একই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে। ঘটনার পর কোতোয়ালি থানা মামলার প্রক্রিয়া শুরু করেছে, এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন