সর্বশেষ

সারাদেশ

পাবনায় গণমাধ্যমকর্মীদের নির্যাতনের ইতিহাস চিহ্নিত করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার, পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সকল সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একই সঙ্গে ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের ইতিহাস চিহ্নিত করতে তালিকা তৈরি করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। সরকারের বয়স মাত্র দেড় মাস হলেও আমরা ইতিমধ্যেই সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করি, এই আলোচনার ভিত্তিতে আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমের ওপর নির্যাতনের ইতিহাস ফ্যাসিবাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেছেন, তাদের ওপর হওয়া নির্যাতনের ঘটনা আমরা তামাদি হতে দেব না। তাই সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আমরা ইতিমধ্যেই সেই নির্যাতনের তালিকা প্রস্তুত করতে শুরু করেছি।”

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রিক খালেদ হোসেন পরাগ, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন