সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে জুমার নামাজ শেষে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, প্রাণনাশের অভিযোগ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জুমার নামাজ শেষে এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মো. নূর আলম জানান, তিনি দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদের গেটে দাঁড়ানোর সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি তার পথরোধ করে। এ সময় হামলাকারীরা ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

নূর আলম আরও অভিযোগ করেন, হামলার এক পর্যায়ে প্রধান অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম অন্যদের তাকে হত্যার নির্দেশ দেন। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করলে তিনি প্রাণে রক্ষা পান। হামলাকারীরা মামলা করলে তাকে হত্যার হুমকিও দিয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন আহত সাংবাদিক।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন