সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড চালু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেলের সরবরাহ সহজ ও নিয়ন্ত্রিত করতে জেলা প্রশাসন বিশেষ ফুয়েল কার্ড চালু করেছে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল চালকরা নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন।

কার্ড সংগ্রহের জন্য প্রয়োজন হবে: মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল নম্বর।

অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্যান্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে ফুয়েল কার্ড নিতে পারবেন। অন্য উপজেলার বাসিন্দারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিলের মধ্যে সকলকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। নির্দেশনার প্রতি অমিল হলে ৫ এপ্রিল ২০২৬ থেকে কিশোরগঞ্জের কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন