সারাদেশ
ঢাকার ধামরাইয়ে তেল মাপে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে জাহানারা ফিলিং স্টেশন–এ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ধামরাইয়ে তেল মাপের অভিযোগে অভিযান, প্রাথমিক সতর্কতা
রাসেল হোসেন, ধামরাই
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে তেল মাপে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে জাহানারা ফিলিং স্টেশন–এ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ঢাকা–আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদোওয়ান আল রাফি।
অভিযানের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফি জানান, বিভিন্ন গণমাধ্যম ও ক্রেতাদের কাছ থেকে অভিযোগ এসেছে যে, ফিলিং স্টেশনে তেল মাপে কম দেওয়া হচ্ছে। এ অভিযোগ যাচাই করার জন্য পাঁচ লিটার ডিজেল বোতল ব্যবহার করে তেল মাপ পরীক্ষা করা হয়। পরে অন্য একটি পাম্পে এসে সেই মাপ যাচাই করা হয়, যেখানে তেল কম পাওয়া যায়নি। এ কারণে ফিলিং স্টেশনকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন