সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাঘা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ঘটনা ঘটে ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৫ মিনিটে বাঘা থানার আলাইপুর মহাজনপাড়া গ্রামে।

গ্রেফতারকৃতদের নাম- মো. মিজানুর রহমান (৩৫), মো. সিফাত ইসলাম (২৩), মো. দুর্জয় হোসেন (১৯) ও মো. রাজেস আলী (২১)। তাদের মধ্যে মিজানুর রহমান ও সিফাত ইসলাম বাঘা উপজেলার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের খাকছার আলী ও জিয়ারুল ইসলামের ছেলে। অপর দু’জন দুর্জয় হোসেন ও রাজেস আলী মহদীপুর (নতুনপাড়া) গ্রামের হাজিফুর রহমান ও গিয়াস উদ্দিনের সন্তান।

ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাঘা থানার মীরগঞ্জ মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মহাজনপাড়া এলাকায় একাধিক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পাওয়ার পর রাত ৮টা ৫০ মিনিটে অভিযানের মাধ্যমে তাদের আটক করার চেষ্টা করা হয়। অভিযুক্তরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে রাত ৯টা ৫ মিনিটে তাদের আটক করা হয়। পরে মো. মিজানুর রহমানের দেহ তল্লাশি করলে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে নীল রঙের একটি এয়ারটাইট পলিব্যাগে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন