সর্বশেষ

সারাদেশ

কোম্পানীগঞ্জে এক রাতেই সাতটি গরু চুরি, নিঃস্ব কৃষক আতাই মিয়া

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বালুচর গ্রামে এক রাতেই কৃষক আতাই মিয়ার সাতটি গরু চুরি হয়ে গেছে। এতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন আতাই মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগীর স্ত্রী হালিমা বেগম (৪৯) কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, আতাই মিয়ার ছোট-বড় মিলিয়ে সাতটি গরুই ছিল তার একমাত্র সম্বল। তিনি জমিতে হালচাষ, ধান মাড়াই এবং দুধ বিক্রি করে পরিবার চালাতেন। কিন্তু এক রাতেই সব গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবারের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় গরুগুলো গোয়ালঘরে তালাবদ্ধ করা হয়েছিল। গভীর রাতে একদল চোর তালা ভেঙে দুধেল গাভি, বকনা, ষাঁড় এবং বাছুরসহ সাতটি গরু চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে গরু না দেখে হালিমা বেগম চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। আতাই মিয়া জানান, তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রয়েছেন। নিজস্ব জমি না থাকায় অন্যের জমিতে হালচাষ ও ফসল মাড়াই করেই জীবিকা নির্বাহ করেন। তার সাতটি গরুর আনুমানিক বাজার মূল্য অন্তত আড়াই লাখ টাকা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চোরচক্রকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, “ঘটনার বিষয়টি আমাদের জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন